কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১
কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

উখিয়া নিউজ ডটকম::
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নুরুল হক খান।
বৃহস্পতিবার (৪ ফ্রেবুয়ারি) সকাল ১১টার দিকে উখিয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নুরুল হক খানের নেতৃত্বে উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট এ নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় উখিয়া উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের প্রায় ৪৫ নেতা কর্মী উপস্হিত ছিলেন।
পাঠকের মতামত