প্রকাশিত: ০৭/০১/২০২১ ৭:০০ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি::
‘পানি ও জলবায়ুর ন্যায্যতা’ উপজীব্য নিয়ে আন্তর্জাতিক পানি সম্মেলন-২০২১ এর আয়োজন করতে যাচ্ছে একশনএইড বাংলাদেশ। করোনা মহামারির কারণে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠতি হবে এবারের সম্মেলন। তিনদিনের এই সম্মেলেনর তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি ২০২১। প্রতিদিন বিকেল ৪টায় সম্মেলন শুরু হয়ে চলবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

শুরু হয়েছে সম্মেলনের নিবন্ধন। অংশ নিতে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন ২৫ জানুয়ারি পর্যন্ত। পানি বিশেষজ্ঞ, গবেষক, পরিবেশবিদ, উন্নয়ণকর্মীসহ বিশ্বের বিভিন্ন পেশাজীবী অংশ নিতে পারবেন সম্মেলনে। নিচে নিবন্ধনের লিংক দেয়া হলো- নিবন্ধনের পরই সম্মেলনে যুক্ত হওয়ার জুম লিংক পাঠানো হবে আপনার ই-মেইলে।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfyxv5NpmZdeMV7yY9XcwC5cq0-8xbtem-ZmXl3LyxHsJGJ8g/viewform?fbclid=IwAR2pPEHKpMeCdCe_v_RuEvC-xx2kbeTJQdmvPNAtdH1jhR-cJEDNuro5ucE
সম্মেলনের আলোচনায় প্রাধান্য পাবে চারটি উপজীব্য। সেগুলো হলো- ০১। ওয়াটার কমন্স : কোভিড-১৯ থেকে শিক্ষা, ০২। পানি, লিঙ্গ এবং কোভিড-১৯ এর মধ্যে যোগসূত্র, ০৩। নদীর অধিকার এবং ০৪। পানি ও জলবায়ু : তৃণমূলের উদ্ভাবন এবং সমাধান। সম্মেলনে ইস্যু-ভিত্তিক গবেষণাপত্রও উপস্থাপন করা হবে। সম্মেলনের উদ্দেশ্য হলো আঞ্চলিক ও নির্ধারিত জলাধার ছাড়িয়ে পানির বিভিন্ন উৎসের অনুসন্ধান করা; বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর সময় জলবায়ু সংকট মোকাবেলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং পরিবেশের সুরক্ষায় সবুজ অরণ্য পুরুদ্ধারে উদ্যগী হওয়া। জল ও জলাধারের উপর মানুষের আদিতম অধিকার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে একশনএইড বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় এ সম্মেলনের আয়োজন।
-সমাপ্তি-
অনুসরণ করুন-
https://actionaid.org/Wo-we-are
https://www.facebook.com/actionaidbangladesh

যোগাযোগ-
আব্দুল হালিম সুমন
সিনিয়র কমিউনিকেশন অফিসার| একশনএইড বাংলাদেশ
যোগাযোগ: ০১৯১৯-৬৩৫ ৪৭৫, ই-মেইল: abdul.halim@actionaid.org

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer