প্রকাশিত: ১০/০৮/২০২০ ১০:১০ পিএম

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সিনহা মোহাম্মদ রাশেদ খানের পদবী সাবেক বা প্রাক্তন মেজরের পরিবর্তে অবসরপ্রাপ্ত মেজর লিখতে অনুরোধ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর কোনো সদস্য চাকরি থেকে অবসরে গেলে তাদেরকে অবসরপ্রাপ্ত বলা হয়। অবসরপ্রাপ্তদেরকে সংক্ষেপে (অব.) বলা যেতে পারে। তবে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন টিভি স্ক্রল, সংবাদ, টকশো, প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক বা প্রাক্তন মেজর বলে উল্লেখ করা হচ্ছে, এটা সঠিক নয়। অবসরপ্রাপ্ত সদস্যদেরকে সাবেক বা প্রাক্তন বলার সুযোগ নেই।’

বাংলা অভিধানে পূর্বতন অর্থে সাবেক বা প্রাক্তন শব্দটি ব্যবহার হয়। যেহেতু সিনহা আগে সেনাবাহিনীতে মেজর হিসেবে কর্মরত ছিলেন, সেই অর্থে তাকে সাবেক বা প্রাক্তন হিসেবে উল্লেখ করা হচ্ছে গণমাধ্যমে।

প্রসঙ্গত, সিনহা মোহাম্মদ রাশেদ খান ২০১৮ সালে সৈয়দপুর সেনানিবাসে থাকা অবস্থায় স্বেচ্ছায় অবসরে যান। তিনি ‘লেটস গো’ নামে একটি ভ্রমণবিষয়ক তথ‌্যচিত্র বানানোর জন্য প্রায় এক মাস ধরে কক্সবাজারের হিমছড়ি এলাকায় ছিলেন।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে মারা যান সিনহা মোহাম্মদ রাশেদ খান।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...