উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/১১/২০২৪ ৮:১৫ এএম , আপডেট: ২৩/১১/২০২৪ ৮:১৬ এএম

কক্সবাজারের উখিয়ার পাঁচ জেলেকে নাফ নদী থেকে আটকের ৯ দিন পার হলেও এখনো ছাড়েনি মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মি। ইতিমধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। ফলে বাকি চার জেলের পরিবার রয়েছে উৎকণ্ঠায়।

এর আগে গত ১৪ নভেম্বর দিনের বেলায় পালংখালি আনজুমান পাড়া সংলগ্ন নাফ নদীতে পাঁচ জেলে মাছ ধরতে গেলে আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। আটকের দুই দিন পর আটক জেলে সৈয়দুল বশরের গুলিবিদ্ধ মরদেহ নাফ নদী থেকে উদ্ধার করে পুলিশ। বাকি চারজনকে এখনো ফেরত না আসায় পরিবারে চলছে আহাজারি।

তারা হলেন- উখিয়ার পালংখালি ইউনিয়নের আনজুমান পাড়ার মো. সাইফুল ইসলাম, মো. লুৎফর রহমান, মো. ইউসুফ ও মো. ইউসুফ জালাল।

ভিকটিম জেলে মো. ইউসুফের মা রাশেদা বেগম বলেন, আমরা খুব অসহায় পরিবার। একদিন মাছ ধরতে না পারলে সংসার চলে না। আমিও অসুস্থ। তাই আমার চিকিৎসাসহ বাড়ির সব খরচ তাকেই করতে হয়। আজ ৯ দিন হলো এখনো আরাকান আর্মি তাকে ছাড়েনি। আমাদের সন্তান এখন জীবিত নাকি মৃত সেটার হদিস পাচ্ছি না।

উখিয়ার পালংখালি ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, জেলে পরিবারগুলোতে চলছে আহাজারি। তারা খুব দরিদ্র পরিবার। ৯ দিন হলেও এখনো তাদের হদিস মিলছে না। এটা অত্যন্ত বেদনাদায়ক।

এ বিষয়ে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসমিন তাসিন বলেছেন, আটক জেলেদের বিষয়টি ঊর্ধ্বতন কতৃর্পক্ষকে জানানো হয়েছে। জাগোনিউজ

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...