প্রকাশিত: ০২/০২/২০১৮ ৯:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১২ এএম

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। এ মামলার রায়ের বিষয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতের রায় মেনে নিতে হবে।

শুক্রবার (২ জানুয়ারি) ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা এলাকায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার আগে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘তার কোন মতামত নেই। আদালতের রায় মেনে নিতে হবে। বেগম জিয়া আমার নামে ৪২ মামলা দিয়েছিলেন। সেগুলোর অনেক রায়ও হয়েছে। মেনেও নিয়েছি মাথা পেতে। আমার স্ত্রী, পুত্র, পরিবারকে জেলে দেয়া হয়েছিল। তা সত্ত্বেও জাতীয় পার্টি থেকে নির্বাচন করেছি জেলখানার মধ্যে থেকে। সে সময় আমরা ৫০ আসনে জয়ী হয়েছিলাম।’

সাবেক এ প্রেসিডেন্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, সহায়ক সরকার বিশ্বাস করি না। তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাস করি না। সংবিধানে যেটা লেখা আছে, সে সরকারের অধীনে নির্বাচন হবে, সেটা আমি বিশ্বাস করি।

সমাবেশে এইচ এম এরশাদের সঙ্গে ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, জাপা মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহামেদ মুক্তি, জাপা প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা জাপার সাধারণ সম্পাদক ফকরুল ঈমাম, মহানগর জাপার আহ্বায়ক জাহাঙ্গীর আহেমেদসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer