প্রকাশিত: ১১/১২/২০১৭ ৯:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪৬ এএম
ফাইল ছবি

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফের সাবরাং থেকে বিজিবি অভিযান চালিয়ে ২ কোটি ৪০ লক্ষ টাকা মুল্যের ৮০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বলে জানা গেছে। তবে এ অভিযানে ইয়াবা চোরাকারবারী আটক হয়নি। রাতের অন্ধকারের সুযোগে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম ১১ ডিসেম্বর জানান ‘গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় সাবরাং ইউপিস্থ ৩নং স্লূইচ গেইট এলাকা দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির হাবিলদার মোঃ হায়দার আলী শেখ এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ১০ ডিসেম্বর বিকালে ইঞ্জিন চালিত নৌকাযোগে বর্ণিত এলাকায় গমন করতঃ নাফ নদীর কিনারায় কেওড়া বাগানের একপাশে অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। রাত ৮টায় টহল দল তিনজন লোককে একটি প্লাষ্টিকের বস্তা মাথায় কেওড়া বাগানের ভেতর দিয়ে আসতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারীরা তাদের সাথে থাকা প্লাষ্টিকের বস্তাটি ফেলে কর্দমাক্ত কেওড়া বাগানের ভেতর দিয়ে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া প্লাষ্টিকের বস্তাটি খুলে গণনা করে ২ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যমানের ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’। ##

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...