সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২২/০৮/২০২৫ ৯:৩৭ পিএম

কক্সবাজারের রামুর মরিচ্যা চেকপোস্টে বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে চেকপোস্টে একটি সন্দেহজনক মাইক্রোবাস তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গাড়ির তেলের ট্যাংকির ভেতরে বিশেষভাবে লুকানো বক্স থেকে ইয়াবাগুলো পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। আটক ব্যক্তি উখিয়ার পালংখালীর মো. ইব্রাহীম (২৬)। প্রাথমিকভাবে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরে ইয়াবা উদ্ধার হয়।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...
Single Page Footer