প্রকাশিত: ২৬/০৬/২০২০ ২:৫০ পিএম

করোনাভাইরাসের প্রকোপ এখনও কমে নি। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তাও কেউ জানে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আগামী কয়েক বছর করোনার প্রভাব থাকবে। তাই সতর্কতাকেই একমাত্র অবলম্বন হিসেবে ধরার পরামর্শ তাদের। এজন্য বিশ্বের অনেক দেশই স্বাভাবিকতার দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছে।

দীর্ঘ তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাতও হাঁটছে স্বাভাবিকতার পথে। এরই অংশ হিসেবে দুবাই ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন পর্যটকরা। আগামী ৭ জুলাই থেকে সেখানে পর্যটকদের স্বাগত জানানো হবে। তবে এবার করোনার কারণে নিয়মে কিছুটা ভিন্নতা আনা হয়েছে।

নতুন নিয়মানুযায়ী, ৭ জুলাই থেকে দুবাই প্রবেশের জন্য চার দিন আগের করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে। আর যারা করোনা পরীক্ষা করাননি, তারা বিমানবন্দরে পরীক্ষা করাতে পারবেন। যদি কোনো পর্যটকের শরীরে এই ভাইরাস ধরা পড়ে তবে তাকে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।

প্রত্যেক বিদেশি ভ্রমণকারীকে মোবাইল ফোনে কোভিড-১৯ ডিএক্সবি অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের জানার সুবিধার্থে তাদের অবশ্যই সব বিবরণ নিবন্ধন করতে হবে। এ ছাড়া পর্যটকদের একটি হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। এ জন্য সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের আগে স্বাস্থ্য বীমা থাকা আবশ্যক।

আমিরাত সরকার আরও জানিয়েছে, কোনো পর্যটকের করোনার উপসর্গ থাকলে বিমান সংস্থা চাইলে তাকে ফ্লাইট থেকে বাদ দিতে পারে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer