প্রকাশিত: ২০/০৫/২০১৬ ১০:৫১ পিএম , আপডেট: ২০/০৫/২০১৬ ১১:০৪ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ

৬ নম্বর বিপদ সংকেত জারী করার পরও প্রার্থীদের প্রচারণা থামেনি। অবিরাম বৃষ্টি উপেক্ষা করে টেকনাফ পৌর নির্বাচনের প্রতিদ্বন্ধী প্রার্থীগণ প্রচারণা চালাতে দেখা গেছে। তবে পৌর সদর এবং অলিগলিতে লাগানো সব পোস্টার বৃষ্টিতে নিচিহ্ন হয়ে গেছে। এদিকে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ১৯ মে সম্পন্ন হয়েছে। টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্টিত হয়।
টেকনাফ পৌরসভা নির্বাচনের ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রের জন্য ১০ জন প্রিজাইডিং অফিসার, ৪১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮২ জন পোলিং অফিসার প্রশিক্ষণ নেন। টেকনাফ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিউল আলম, টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার মোঃ নুরুল ইসলাম প্রশিক্ষণ দেন।

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...