ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ৮:২২ এএম

অবৈধ অস্ত্র উদ্ধারের মামলায় ৫ রোহিঙ্গা সহ ৭ জনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক নিশাত সুলতানা রোববার (২২ জুন) এ রায় প্রদান করেন। একই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত আসামীরা হলো : আবদুল হামিদ (৪২), পিতা-মৃত কালা মিয়া, মোঃ হোসেন জোহার (১৯), পিতা -আবদুস সালাম, মোঃ জোবায়ের (২২), পিতা- লোকমান হাকিম, লাল মোহাম্মদ (২৫), পিতা -জকরিয়া, মোঃ ইয়াসিন, পিতা- আবদুর রহমান। এরা সকলেই রোহিঙ্গা এবং টেকনাফের মোছনী ক্যাম্পের শরনার্থী। দন্ডিত অন্য ২ জন হলো টেকনাফের মোঃ বশির আহমদ, পিতা- লাল মিয়া ও একই উপজেলার মোঃ আলম, পিতা-আবদুর রশিদ।
মামলার সংক্ষিপ্ত বিবরণ :
২০২২ সালের ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে কোস্ট গার্ডের একটি টিম এক অভিযান চালিয়ে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের পূর্ব পাশে বাংলাদেশের জলসীমার মধ্যে দ্রুত বেগে চলতে থাকা একটি ট্রলার আটক করে। কোস্ট গার্ড সদস্যরা এই ট্রলারটি তল্লাশি করে ২টি ওয়ান শুটারগান এবং ১ লক্ষ ২ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে। এঘটনায় আবদুল হামিদ, মোঃ হোসেন জোহার, মোঃ জোবায়ের, লাল মোহাম্মদ, মোঃ ইয়াসিন, মোঃ বশির আহমদ ও একই উপজেলার মোঃ আলম কে আসামী করে কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম. ইলিয়াস মন্ডল বাদী হয়ে টেকনাফ থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২ টি মামলা দায়ের করেন। অস্ত্র আইনে দায়েরকৃত মামলাটি হচ্ছে- এসপিটি : ২৯১/২০২২ ইংরেজি।
বিচার ও রায় :
অস্ত্র আইনে দায়ের করা মামলাটি বিচারের জন্য ২০২৩ সালের ১৬ মার্চ একই আদালতে চার্জ (অভিযোগ) গঠন করা হয়। মামলায় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামীদের পক্ষে তাদের জেরা, আলামত প্রদর্শন, আসামীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ বিচারের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি রায় ঘোষণার জন্য রোববার দিন ধার্য্য করা হয়।

রায় ঘোষণার দিনে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিজ্ঞ বিচারক নিশাত সুলতানা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় মামলার আসামী আবদুল হামিদ, মোঃ হোসেন জোহার, মোঃ জোবায়ের, লাল মোহাম্মদ, মোঃ ইয়াসিন, মোঃ বশির আহমদ ও একই উপজেলার মোঃ আলমকে দোষী সাব্যস্থ করে প্রত্যককে ১০ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেন

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...