উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/১১/২০২৫ ৬:০৫ পিএম

সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার করছেন। বিনিয়োগকারীরা বিনিয়োগ করে সব হারাবে, এটা হতে পারে না। এই প্রহসনের মার্জার বন্ধ করতে হবে।

পাঁচ ব্যাংকের মার্জার (একীভূতকরণ) ইস্যুতে গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ চেয়ে সময় বেঁধে দিয়েছে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের একটি অংশ। তিনি পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে গভর্নরের পদত্যাগের দাবি জানিয়ে বলা হয়, আগামী শনিবারের (৮ নভেম্বর) মধ্যে পদত্যাগ না করলে আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) লেনদেন শেষ হওয়ার পর মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরনো ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করা হয়।

সংগঠনের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী টিবিএসকে বলেন, ‘এ মার্জার মানি না। বিনিয়োগকারীরা তো কোনো দোষ করেনি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন নিয়ে ব্যাংক তালিকাভুক্ত হয়েছে। আর বিনিয়োগকারী ওইসব তালিকাভুক্ত ব্যাংকে বিনিয়োগ করেছে। কিন্তু অন্যায়ভাবে মার্জার করার ফলে বিনিয়োগকারীদের শূন্য হাতে ফিরতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার করছেন। বিনিয়োগকারীরা বিনিয়োগ করে সব হারাবে, এটা হতে পারে না। এই প্রহসনের মার্জার বন্ধ করতে হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer