উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১০/২০২৪ ২:৪৯ পিএম
৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ৫ জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করেছে মিয়ানমারের আরাকান আর্মি।

বুধবার(৯অক্টোবর) দুপুর দেড়টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া জেটি ঘাটে নিয়ে আসে বিজিবি।

এর আগে গতকাল টেকনাফের শাহপরীর দ্বীপ মোহনা থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরকান আর্মি।

ফেরত আসা জেলেরা হলেন, শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

বিষয়টি নিশ্চিত করেন, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই ৫ জেলেকে ধরে নিয়ে যায়। পরে মিয়ানমারের ওই পারে সক্রিয় থাকা সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হলে বাংলাদেশি ৫ জেলেকে ফেরত দেন।

ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান, লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...