প্রকাশিত: ০৯/০৯/২০১৭ ৮:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৯ পিএম
Single Page Top

অাজিজুল হক, উখিয়া::
মিয়ানমার থেকে পাহাড়, জঙ্গল, ঝোপঝাড় পেরিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির চোখ ফাঁকি দিয়ে ৫ দিন ধরে গর্ভধারিণী মা ও বাবাকে কাঁধে নিয়ে উলুবনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে অাকিয়াবের মো: অায়ুব(২৫)। তার কাঁধে ৮০ বছরের বৃদ্ধ পিতা দুলু মিয়া এবং ৬৫ বৃদ্ধ মা অাছিয়া খাতুন। বয়সের কারণে অায়ুবের বাবা খুব একটা হাঁটতে পারেননা,মা অসুস্থ। তাই ছেলে অায়ুব ৫ দিন ধরে মা,বাবা কাঁধে নিয়ে বয়ে বেড়িয়েছেন সীমান্তের বিভিন্ন অঞ্চল। কখনো জঙ্গলে, কখনো পাহাড়ে রাত কেটেছে অায়ুবের মা-বাকে নিয়ে। মিয়ানমার থেকে সঙ্গে আনা সামান্য শুকনো খাবার বৃদ্ধ মা,বাবাকে খাইয়েছেন। তাও আবার ২দিন। তাই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করা মাত্র অায়ুবসহ বাবা মা খিদের জ্বালায় কান্না জুড়ে দেন। উলুবনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর কিছু লোক তাদের খাদ্য ও টাকা পয়সা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে বলে জানান অায়ুব। শনিবার কুতুপালং রাস্তার পাশে দেখা হলে অায়ুব বলেন অনেক কষ্ট ও খিদের যন্ত্রণা সহ্য করে ৫ দিন হেটে মা বাবাকে নিয়ে মায়ানমার থেকে বাংলাদেশ প্রবেশ করেছি। অায়ুব অারও জানান মিয়ানমার বাহিনী যখন একের পর এক গ্রাম পেট্রল দিয়ে জ্বালিয়ে দিচ্ছিল, তখন সে মা, বাবা ২ জনকে জুড়ি নিয়ে কাঁধে করে পালাতে থাকি, ৫ দিন ধরে বিভিন্ন জঙ্গল পেরিয়ে অবশেষে উলুবনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করি। শুধু এই পরিবার নয়, সীমান্তজুড়ে এখন অসংখ্য কাহিনী। কেউ বৃদ্ধ বাবাকে নিয়ে এসেছেন, কেউ কাঁধে করে নিয়ে এসেছেন প্রতিবন্ধী বোনকে। কিন্তু বৃদ্ধ মা বাবা ২ জনকে কাধেঁ নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের নজির ১ম দেখালেন অায়ুব। সবার মুখে হতাশা ও আতঙ্কের ছাপ। স্থানীয় জনগণ নতুন আসা রোহিঙ্গাদের শুকনো খাবার দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তারা চায় সুন্দর জিবন,বাচাঁর মত মাথা গোজার ঠাই।

পাঠকের মতামত

Single Page Bottom

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer