প্রকাশিত: ১৭/১২/২০১৭ ৭:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৩১ এএম

শ.ম.গফুর::
বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার জরুরী সভায় আগামী ১৯ ডিসেমবরের মধ্যে ৫ দফা বাস্তবায়ন দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।তারা স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল মর্যাদা প্রদান, নির্ধারিত ভাতা বৃদ্ধি করা, বেতনবৈষম্য দূরীকরণ, স্বাস্থ্য পরিদর্শকদের পদোন্নতি প্রদানপূর্বক জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক পদে পদায়ন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব মতে স্বাস্থ্য পরিদর্শকদের পদনাম অপরিবর্তিত রেখে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদানের পাঁচটি দাবিতে ২৩ ডিসেমবরের ‌ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনসহ সকল দায়ীত্ব থেকে বিরত থাকার ঘোষণা দিয়ে ৫দফা দাবী মেনে নিতে সরকারের নিকট আলটিমেটাম দিয়েছেন।এ উপলক্ষে স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য কর্মীদের চেষ্টার ফসল হচ্ছে দেশের স্বাস্থ্য সেবার উন্নয়ন।মাঠ কর্মীদের কাজের ফলেই স্বাস্থ্যসেবায় সরকার সাফল্য দেখাতে পারে। কিন্তু সেই মাঠ কর্মীরা আজ বিভিন্নভাবে উপেক্ষিত। এজন্য ৫ দিনের আলটিমেটাম দিয়ে ১৯ মধ্যে তারিখের ভিতরে ৫ দফা মেনে নেয়ার আহবান জানিয়েছেন তারা।
প্রতিবাদ সভার বক্তারা বলেন, দাবি না মানলে আগামী থেকে মাঠ কর্মীরা নির্ধারিত বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সকল কাজ থেকে বিরত থেকে ঢাকায় আহুত মানববন্ধনে অংশ নেবে ।সভাপতি মোবাশ্বেরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভার কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক পল্লব বড়ুয়া।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সহসভাপতি চাইহ্লা মং চাক, সহ সভাপতি কামরুল হাসান শিমুল, সদস্য আব্দুররহিম, জেসমিন আক্তার, চিংহ্লাউ চাক, উম্মে হাবিবা বেলাল উদ্দিন প্রমুখ।প্রতিবাদ কর্মসূচীতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন, সোনাইছড়ি ইউনিয়ন,ঘুমধূম ইউনিয়ন,বাইশারী ইউনিয়ন ও দৌছড়ি ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...