প্রকাশিত: ১৩/০২/২০১৯ ১০:১২ পিএম

ডেস্ক রিপোর্ট::
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে অবৈধ হয়ে পরা প্রায় ৫০ হাজার বাংলাদেশি নাগরিক সাধারণ ক্ষমার আওতায় নিয়মিত হওয়ার সুযোগ পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানিয়ে তিনি বলেন, চিকিৎসা ও প্রকৌশলসহ বেশ কিছু খাতে বাংলাদেশি পেশাজীবীদের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার ভিসা উন্মুক্ত করেছে। ইতোমধ্যেই ১৯ ক্যাটাগরিতে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য আরব আমিরাতের সাথে সমঝোতা স্মারক সই হয়েছে। দেশটিতে প্রধানমন্ত্রীর সফরকালে কোনো প্রকার সামরিক চুক্তি হওয়ারও কোনো সম্ভাবনা নেই বলে যোগ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে প্রধানমন্ত্রী ১৪তম আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শণী (আইডিইএক্স-২০১৯) তে অংশ নিবেন এবং সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরে দেশটির সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত দুটি সমাঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। এ ছাড়া এই সফরে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত হবে।

আরব আমিরাত মধ্যপ্রাচ্যের অন্যতম অর্থনৈতিক শক্তি ও বাণিজ্যিক কেন্দ্র। আগামী বছর অনুষ্ঠিতব্য দুবাই এক্সপোতে বাংলাদেশ বৃহত্তর পরিসরে অংশ নেবে। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের আমন্ত্রণে আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখ সফর করবেন। এরপর আগামী ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন। সফর শেষে ২০ ফেব্রুয়ারি দেশে পৌঁছবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরব আমিরাত সফর দেশটিতে আরো বেশি কাজের সুযোগ সৃষ্টি করবে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...