প্রকাশিত: ২৩/০৯/২০২০ ১১:৫৯ এএম

করোনাভাইরাসের কারণে ৭ মাস বন্ধ থাকার পর ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এখন শুধু সৌদিতে বসবাসরতরা ওমরাহ করতে পারবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে মিডলইস্ট আই এ কথা জানিয়েছে।

জানা যায়, দিনে ৬,০০০ জনকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। বিদেশিদের আগামী ১ নভেম্বর থেকে ওমরাহর অনুমতি দেওয়া হবে।

করোনাভাইরাসের কারণে গত মার্চে ওমরাহ তথা মক্কা-মদিনা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব। এবছর মাত্র ১,০০০ জনকে হজ করার সুযোগ দেওয়া হয়।

পাঠকের মতামত

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: শায়খ সুদাইস

মক্কার পবিত্র স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয়বিষয়ক প্রেসিডেন্ট ...
Single Page Footer