প্রকাশিত: ২৫/০৬/২০২০ ১:০৪ পিএম

ঘূর্ণিঝড় আমফান, নিসর্গের পর এবার আবহাওয়ার পরিবর্তন ঘটিয়ে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। তবে ঠিক কখন এবং কোন দিকে মোড় নেবে, তা এখনও জানান সম্ভব হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সবকিছু জানা সম্ভব হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবার, নিম্নচাপের হাত ধরে ভারত সীমান্তে ঢুকছে জলীয় বাস্প। আবহাওয়ার ঘটবে পরিবর্তন। এই নিম্নচাপের জেরেই সপ্তাহভোর চলবে বৃষ্টির পালা। গত বছর এই সময় বৃষ্টির দেখা না মিললেও, এবছর কিন্তু বেশ ঝমঝমিয়েই বৃষ্টি চলছে। যার জেরে এই সংকটের দিনে বন্যা হওয়ারও আশঙ্কা তৈরি হচ্ছে, জানাল আবহাওয়া অধিদফতর। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত সমুদ্র পৃষ্ঠ থেকে ০.৯ কিমি থেকে ৭.৬ কিমি পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওড়িশার উপকূলে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আই এম ডি। তবে এখনই ভয়ের কোন কারণ নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই জানা যাবে, আদৌও এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা। এদিকে, মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর সক্রিয় রয়েছে। এর প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী ৩ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়েছে, উত্তরাঞ্চলের পাশাপাশি দেশের অন্যত্রও মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয়। এর প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer