প্রকাশিত: ০৯/০৮/২০২০ ৮:২২ পিএম , আপডেট: ০৯/০৮/২০২০ ৮:২৫ পিএম

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের ময়নাতদন্ত প্রতিবেদন র‌্যাবের কাছে জমা পড়েছে।

এতে বলা হয়েছে– খুব কাছ (এক/দেড় হাত দূর) থেকে সিনহাকে তিনটি গুলি করা হয়। গুলিগুলো দেহে ঢোকার পর বেরিয়ে যায়। যার ফলে তার শরীরে গুলির ছয়টি চিহ্ন পাওয়া যায়।’

তিনটি গুলির দুটি সিনহার বুকে একটি বাম হাতের বাহুতে লাগে বলে উল্লেখ্য করা হয় ময়নাতদন্ত রিপোর্টে।

রোববার (৯ আগস্ট) কক্সবাজার সিভিল সার্জনের মাধ্যমে র‌্যাবের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। র‍্যাব সূত্রে প্রতিবেদন সমর্পকে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনহার গলা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের একাধিক চিহ্নও রয়েছে। তবে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

৭ জুলাই কক্সবাজার সদর হাসপাতালের আরএমও শাহীন আবদুর রহমান ময়নাতদন্ত শেষে প্রতিবেদনটি সিভিল সার্জনের মাধ্যমে পুলিশ সুপারের কাছে পাঠান। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশ সুপার সেটি তদন্তকারী সংস্থা র‌্যাবের কাছে পাঠিয়েছেন।

এর আগে ৩১ জুলাই ঈদের আগের রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সুত্র: বার্তা২৪

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer