প্রকাশিত: ০৪/১২/২০১৭ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:০৭ এএম
Single Page Top

সরকারি চাকরিতে লোক নিয়োগে আটত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ২৯ ডিসেম্বর।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

দুই হাজার ২৪টি পদে নিয়োগ দিতে গত ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ১০ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত প্রার্থীরা আবেদনপত্র জমা দেন।

এই বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। পরীক্ষকদের দেওয়া নম্বরের ব্যবধান ২০ এর বেশি হলে তৃতীয় পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করবেন বলে কমিশনের চেয়ারম্যান আগেই জানিয়েছেন।

নবগঠিত ময়মনসিংহ বিভাগেও ৩৮তম বিসিএসের পরীক্ষা হবে। ইংরেজি ও বাংলা দুই ধরণের প্রশ্ন থাকবে।

৩৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়া হবে।

পাঠকের মতামত

Single Page Bottom

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer