প্রকাশিত: ২৭/১২/২০১৭ ২:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫৫ এএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক ::
কক্সবাজারের টেকনাফে ৩৫ হাজার পিস ইয়াবাসহ রশিদ আলম (৩০) নামের এক যুবককে আটক করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলার ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রশিদ মিয়ানমারের মংডু শহরের দংখালী গ্রামের বশির আহমদের ছেলে। সে আড়াই মাস আগে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং টেকনাফ মোছনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছিল।
চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. জিললুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুরার একটি মসজিদসংলগ্ন সড়ক থেকে সহেন্দভাজন হিসেবে রশিদ উল্লাহকে আটক করা হয়। সেসময় তার সঙ্গে থাকা একটি পলিথিনের ব্যাগের ভেতর থেকে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে টেকনাফ থানার পুলিশে সোর্পদ করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, রাতে ৩৫ হাজার ইয়াবাসহ একজন রোহিঙ্গাকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান বলেন, রশিদকে আজ বুধবার কক্সবাজার বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer