প্রকাশিত: ০৫/১০/২০১৭ ১০:০৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪০ পিএম

ডেস্ক রিপোর্ট ::
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া ৩৪তম বিসিএসের নন-ক্যাডারদের নিজ ইউনিয়ন, থানা বা উপজেলাতেই পদায়ন করা হচ্ছে। তদবির বাণিজ্য ঠেকাতে এবং তৃণমূলে শিক্ষার মানোন্নয়নে এই সি্দ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশ করা ৮৯৮ জন নন-ক্যাডারের মধ্যে চলতি মাসেই ৪৬৯ জনকে নিয়োগ দিচ্ছে সরকার। প্রধান শিক্ষকের প্রায় ২০ হাজার শূন্যপদের বিপরীতে জরুরিভাবে এই শিক্ষকদের নিয়োগ দেওয়া হচ্ছে।

নিয়োগের সঙ্গে সঙ্গে তাদের নিজ এলাকায় পদায়ন করতে ইতোমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে এ মাসের মাঝামাঝি নিয়োগ ও পদায়ন সম্পন্ন করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মঞ্জুর কাদির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পিএসসির সুপারিশ ও প্রধান শিক্ষক নিয়োগ বিধিমালার আলোকে ৩৪তম বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষকদের পদায়ন করা হবে নিজ নিজ থানা বা উপজেলায়। তৃণমূলে প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া এতে পদায়নের জন্য তদবিরও হবে না। শিক্ষকরা দালালদের পাল্লায় পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হবেন না।’

২০১৪ সালের ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিকের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদায় উন্নীত করেন। কিন্তু গেজেটেড পদমর্যাদা অনুযায়ী, দশম গ্রেড বাস্তবায়ন হয়নি। বর্তমানে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা ১২তম গ্রেডে বেতন পাচ্ছেন। আর যাদের প্রশিক্ষণ রয়েছে তাদের ১১তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে।

এদিকে, নারী শিক্ষকদের সুবিধা দিতে গত ২৮ সেপ্টেম্বর দেশের সব ইউনিয়নের প্রাথমিক শিক্ষকের শূন্যপদ কত তা জানাতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর নারী শিক্ষকদের বাড়ির কাছাকাছি বিদ্যালয়ে পদায়নের ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer