প্রকাশিত: ০৩/০২/২০২০ ৮:৩০ পিএম

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ৩১২ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে বিমান পরিবহন ব্যয় বাবদ ২ কোটি ৩০ লাখ টাকা খরচ হয়েছে। সোমবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় হুবেই প্রদেশের উহান শহরটিকে অবরুদ্ধ করে দেয় চীন। এর পরিপ্রেক্ষিতে চীনের হুবেই প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন।

এসব শিক্ষার্থী চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফিরতে সরকারের কাছে আবেদন জানান।
এ অবস্থায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা অনুসারে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে দ্রুত চীনে বিশেষ বিমান পাঠানো হয়।

করোনাভাইরাস আক্রান্ত চীনের উহান থেকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠানো হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ‘রেসকিউ ফেরি ফ্লাইট বিজি-৭০০২’ শনিবার দুপুরে ৩১২ বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

৩১ ডিসেম্বর উহানে প্রথম করোনাভাইরাস দেখা দেয়। সেখানে বসবাসরত মানুষের মাঝে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় শহরটিকে অবরুদ্ধ করে দেয় চীন। এতে চীনের হুবেই প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তারা দেশে ফেরার জন্য সরকারের নিকট আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer