প্রকাশিত: ২৬/০৬/২০২২ ২:৪৬ পিএম

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচর উপজেলা থেকে স্থানীয়রা ২ শিশুসহ ৯ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের থানারহাট এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে চরজব্বার থানার পুলিশ।

আটককৃত রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণের ১১ নস্বর ক্লাস্টারের মো.সালামের ছেলে নূর কাসেম, ৭৩ নম্বর ক্লাস্টারের নজিবুল্লার ছেলে করিমুল্লাহ, ৫০ নম্বর ক্লাস্টারের আমির হোসেনের ছেলে হোসেন জদ্দার, ৭৪ নম্বন ক্লাস্টারের খলিল আহমদের ছেলে ইউনুস, ৮৬ নম্বর ক্লাস্টারের করিম উল্যার স্ত্রী সৈকত তারা, ৮১ নম্বর ক্লাস্টারের নূর কাসেমের স্ত্রী রাজুর মা, ৬৮ নম্বর ক্লাস্টারের খাইরুল আলমের স্ত্রী পারভিন, তার মেয়ে ঝরনাতলা (৭), ছেলে নূরুল ইসলাম (৪)।

রোববার (২৬ জুন) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ।

তিনি জানান, শনিবার রাতে সুবর্ণচর উপজেলার থানারহাট বাজারে ঘোরাঘুরি করছিলেন কয়েকজন রোহিঙ্গা। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে। পরে রাত ২টার দিকে তাদের পু্লিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা স্বীকার করেছেন, দালালের মাধ্যমে তারা ভাসানচর থেকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে আসেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...