প্রকাশিত: ০৪/০৩/২০১৮ ৯:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
আগামী ২৮ থেকে ৩০ এপ্রিলের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। প্রাথমিকভাবে ২৮ অথবা ৩০ এপ্রিল সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এতে অংশ নেন।
ফল প্রকাশের তারিখ নির্ধারণ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় পেলে তারিখ চূড়ান্ত করা হবে।
প্রথা অনুযায়ী, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের সচিব ও সব বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলের সারসংক্ষেপ তুলে দেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। আর ওইদিন দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
এবার পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২জন এবং ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্য দিয়ে গেলো ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় আজ ৪ মার্চ।

পাঠকের মতামত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer