প্রকাশিত: ০৩/০৩/২০১৮ ৫:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৩ এএম

নিজস্ব প্রতিবেদক : পূর্ব চুক্তি অনুযায়ী ২৭ মার্চ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সীমান্তে যৌথ টহল দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর ফার্মগেটে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভুল তথ্যের ভিত্তিতে মিয়ানমার সীমান্তে সৈন্য সমাবেশ ঘটিয়েছিলো। সীমান্ত থেকে ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে তারা। এখন সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ২৭ মার্চ থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যৌথ টহল শুরু করবে বিজিবি ও বিজিপি।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমানের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে কয়কদিন ধরে মিয়ানমার সেনা ও বিজিপি টহল বাড়ানোয় উত্তেজনা দেখা দেয়। এতে উদ্বিগ্ন শুন্যরেখায় আটকেপড়া রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে গতকাল শুক্রবার ঘুমধুম সীমান্তে অধিনায়ক পর্যায়ে বিজিবি ও বিজিপি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তমব্রু সীমান্তে মিয়ানমারের অতিরিক্ত বিজিপি মোতায়েনের কারণ জানতে চাওয়া হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer