প্রকাশিত: ২২/০৩/২০২১ ৮:১৪ এএম

জাহেদ হাসান :
কক্সবাজার পৌরসভার লালদিঘী এলাকা ও সদরের লিংকরোড় এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ দু’জন রোহিঙ্গা সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ মার্চ) বিকাল আনুমানিক ৩ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম কক্সবাজার পৌরসভার লালদীঘি এলাকায় অভিযান চালিয়ে নাক্ষ্যাইংছড়ি উপজেলার স্কুল পাড়া ১ নং ওয়ার্ডের ছৈয়দ হোসেন এর ছেলে মোহাম্মদ কাইছার হামিদ ও নাক্ষ্যাইংছড়ি সদরের ব্যবসায়ী পাড়া কলেজ গেইট ২ নং ওয়ার্ডের মৃত হাজী আব্দুল গফুরের ছেলে হোসনে মোবারক কে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করে তারা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত।

পৃথক অভিযানে একইদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে বিকেল আনুমানিক সাড়ে ৫ টার সদরের লিংক রোড় এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দু’জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, ১। মোঃ আলম (২১), পিতা- জাহিদ হোসেন , মাতা-মালেকা খাতুন ,সাং-কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-০১, ব্লক-C1,হেডমাঝি – আয়াতুল্লাহ, সাইড মাঝি-আবু তৈয়ব,উখিয়া,২।আবদুল হামিদ (২৫), পিতা আবদুল কাদের,মাতা-ফাতেমা খাতুন,সাং- কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প-০১, ব্লক-G, হেড মাঝি-শফি উল্লাহ,সাইড মাঝি-রফিক,উখিয়া।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় পৃথক মামলা রুজু করেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer