প্রকাশিত: ১৫/০৮/২০১৭ ১১:১৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৮ পিএম

বিশেষ প্রতিবেদক:
২০ হাজার ইয়াবাসহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফয়েজকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় দুইটি মোটর সাইকেল।মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুতুপালং এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানকালে ফয়েজের আরো ৩ সহযোগি পালিয়ে গেছে। আটক যুবলীগ নেতা ফয়েজ স্থানীয় মৃত সিরাজুল হকের ছেলে। তার বিরুদ্ধে ইয়াবা ও অস্ত্র ব্যবসাসহ অনেক অভিযোগ রয়েছে।সে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি থাকাকালে ইয়াবাসহ নানা অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছে।
উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ফয়েজুল ইসলাম ফয়েজকে আটকের সংবাদ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুইটি মোটর সাইকেলে করে ফয়েজসহ আরো তিনজন ইয়াবার একটি চালান পাচারের জন্য নিচ্ছিল। গোপন সংবাদে তল্লাসি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ ফয়েজকে হাতেনাতে আটক করা হয়েছে।
এ সময় সঙ্গে থাকা আরো তিন সহযোগি পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে, তাদের ব্যবহারের মোটর সাইকেল দুইটি জব্ধ করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer