প্রকাশিত: ১৯/০৮/২০১৭ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৫ পিএম
ফাইল ছবি

নিউজ ডেস্ক::

ফাইল ছবি
২০ লাখ ইয়াবা উদ্ধারের মামলায় অভিযোগপত্র দিয়েছে র‍্যাব। এতে আসামি করা হয়েছে ইয়াবা ব্যবসায়ী মো. মোজাহেরসহ ১২ জনকে। ঠিকানা না পাওয়ায় জড়িত অপর তিনজনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। গত বৃহস্পতিবার র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মো. জালাল উদ্দিন আহাম্মদ চট্টগ্রাম আদালতে এই অভিযোগপত্র জমা দেন।

চলতি বছরের ১৫ এপ্রিল বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার থেকে ২০ লাখ ইয়াবা উদ্ধার করে র‍্যাব। একই সঙ্গে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোজাহেরসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় নগরের পতেঙ্গা থানায় মামলা করে র‍্যাব। প্রথমে মামলাটি তদন্ত করে পতেঙ্গা থানার পুলিশ। পরে র‍্যাব তদন্ত করে।

র‍্যাবের দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, ইয়াবা পাচারে জড়িত থাকায় আসামি মোজাহের মিয়া, তাঁর সহযোগী মকতুল হোসেন, মো. নুর, মো. হেলাল উদ্দিন, আবদুল খালেক, জানে আলম, মো. লোকমান, এনায়েত উল্লাহ, নুরুল মোস্তফা, আবদুল জলিল, আবুল কাশেম ও আবদুন নুরকে আসামি করা হয়েছে। এর মধে৵ আবদুল খালেক, জানে আলমসহ ছয় আসামি আদালতে ইয়াবা পাচারের বিস্তারিত বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক রয়েছেন আবদুল জলিল, আবুল কাশেম ও আবদুন নুর।

অভিযোগ প্রমাণিত হলেও মামলার এজাহারে থাকা আসামি মো. শুক্কুর, মো. লাল ও সেঙ্গুর সঠিক ঠিকানা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। তবে ভবিষ্যতে পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে জানানো হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, র‍্যাবের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণের শুনানির জন্য এখনো তারিখ পড়েনি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer