প্রকাশিত: ১০/০৩/২০১৭ ৩:৩৮ পিএম

রিয়াজুল হাসান খোকন::

টেকনাফ শামলাপুর বাজারে এক নারী প্রায় ২০ কেজি মত পেটে একটি টিউমার নিয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসার অভাবে অশেষ যন্ত্রনায় কাতরাচ্ছে।  উক্ত নারীর ঠিকানা টেকনাফ বাহারছড়ার বড়ডেইল এলাকায় বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে। আরএই নারীর পেটের টিউমারের অশেষ যন্ত্রণার কারণে তার সাথে কথা বলা যায়নি। এদিকে এলাকাবাসীরা জানান এই নারীর চিকিৎসার জন্য সাবাই সাহায্য সহযোগিতা করতে রাজি আছে, কিন্তু অসুস্থ নারীর টিউমার অপারেশনের সময় ডাক্তারের কাছে সাক্ষর দেওয়ার জন্য একজন অভিবাবক পাচ্ছে। আর অসুস্থ নারীর আত্নীয় স্বজন সবাই তার পেটের টিউমারের কারণে তার কোনো খবর রাখেননা বলে জানান এলাকাবাসী। আজ শূক্রবার জুমার পরে টিউমার কবলিত নারীকে যন্ত্রণায় শামলাপুর বাজারে রাস্তায় কাতরাতে দেখা যায়, এসময় অনেক মানুষকে উক্ত নারীর প্রতি সাহানুবতি দেখা যায়, সবাই তার চিকিৎসা খরচের জন্য সাহায্য সহযোগিতা করতে চাই, কিন্তু কেউ দেখা শুনা করার জন্য ও সাহায্যের চাঁদা গুলো তুলার জন্য একজন অভিবাবক পাচ্ছেনা। তাই বাহারছড়ার সর্বস্তরের মানুষ এই নারীর সাহায্যে এগিয়ে আসার জন্য একজন মানবপ্রেমি মানুষকে অভিবাবক হিসেবে চেয়েছেন, এবং সমাজের বিক্তবানদের এই নারীর চিকিৎসার জন্য এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...