প্রকাশিত: ০৬/০২/২০১৮ ৪:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৯ এএম

ডেস্ক রিপোর্ট::
মাদক সরবরাহকারীকে ধরিয়ে দিলে মিলবে মাদকদ্রব্য অধিদফতরের পুরস্কার। এ ঘোষণা দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দীন আহমেদ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে তিনি এ ঘোষণা দেন। সেখানে পথশিশুদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি চলছিল।

মাদকদ্রব্য অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দীন বলেছেন, ‘যারা মাদক সরবরাহ করে তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। বস্তিগুলোসহ বিভিন্ন জায়গায় অনেক মাদক ও ইয়াবা ব্যবসায়ী থাকে। তারা নিয়মিত মাদক সরবরাহ করে। এদের ধরিয়ে দিলে পুরস্কার দেবো আমরা। এক হাজার ইয়াবা ধরিয়ে দিতে পারলে থাকবে ২০ হাজার টাকা পুরস্কার। এক্ষেত্রে বিজয়ীর পরিচয় গোপন রাখবো।’

ডিজি মোহাম্মদ জামাল উদ্দীন আরও বলেন, ‘ইয়াবা ও মাদক আমাদের দেশের কোমলমতি শিশু থেকে শুরু করে কিশোর ও তরুণদের শেষ করে দিচ্ছে। তারা ধীরে ধীরে মাদকের বেড়াজালে আটকে যাচ্ছে। আমরা সবাই জানি, মাদকের ফল ভয়াবহ। কারণ মাদক ধীরে ধীরে ছেলেমেয়েদের মূল্যবান জীবন শেষ করে দেয়। মাদক থেকে তাদের রক্ষা করতে না পারলে বাংলাদেশের সুরক্ষা হবে না।’

মাদক নির্মূলে সরকারকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান মাদকদ্রব্য অধিদফতরের মহাপরিচালক। তিনি বলেন, ‘এ দেশ থেকে মাদক দূর করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার প্রতি আহ্বান জানাই— ছেলেমেয়েদের মাদকমুক্ত করুন, তা না পারলে চিকিৎসা করান।’

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনও মনে করেন সরকারের পাশাপাশি সবারই এক্ষেত্রে এগিয়ে আসা উচিত। বর্তমান সরকার মাদক নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি। কম্বল বিতরণ কর্মসূচি আগামী বছর আরও আগে করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান ক্ষমতাসীন দলের এই নেতা।

কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’ ও মাদকদ্রব্য অধিদফতর। এ আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন’র সভাপতি শেখ সেলিম রেজা।

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...