প্রকাশিত: ২৩/০৫/২০১৮ ২:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৪ এএম

উখিয়া নিউজ ডটকম::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, শিগগিরই এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়া হবে। বুধবার (২৩ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএনএফপিএয়ের নির্বাহী পরিচালক নাটালিয়া কানেম সৌজন্য সাক্ষাত করলে প্রধানমন্ত্রী তাকে এই কথা বলেন। খবর উখিয়া নিউজ ডটকমের।

নাটালিয়া কানেমকে প্রধানমন্ত্রী বলেন, স্রেফ মানবিক কারণেই বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।

স্থানীয় জনগণ এ কাজে খুব সহায়তা করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বর্ষা মৌসুমে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, মিয়ানমার যতদিন না তাদের নাগরিকদের ফিরিয়ে না নেয়, ততিদন ভাসানচরে তাদের জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। অল্পদিনের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে সেখানে সরিয়ে নেওয়া হবে।

রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে গড়ে প্রতিদিন ৬০জন করে শিশু জন্ম নিচ্ছে বলেও এসময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের জন্য নাটালিয়া কানেম প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।

বাংলাদেশে ইউএনএফপিএয়ের সহায়তা অব্যাহত থাকার কথা উল্লেখ করে সংস্থাটির নির্বাহী পরিচালক দারিদ্র বিমোচনে বাংলাদেশর অগ্রগতি, প্রসূতি মায়ের চিকিৎসাসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer