প্রকাশিত: ১৪/০২/২০২১ ৫:৪২ পিএম

আগামী ১৮ ফেব্রুয়ারী ফেব্রুয়ারী বৃহস্পতিবার কক্সবাজার ঐতিহাসিক শহিদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হবে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও যৌতুক বিরোধী সুন্নী মহাসম্মেলন।

সম্মেলন প্রস্তুতি কমিটির সচিব হাফেজ কেরামত আলী মাইজভান্ডারী জানান, বর্তমান জঙ্গিবাদ, মাদক, যৌতুক, সুদ ও ঘুষ এগুলো দিন দিন বেড়েই চলছে। আমাদের সরকারও চাই এসব অপকর্ম দেশ থেকে নির্মূল করতে। আমরা সবসময় সরকারের পজিটিভ কার্যগুলোতে সহযোগিতা করি। তারই ধারাবাহিকতায় আমরা আগামী ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার আমরা এই সম্মেলন উদযাপন করছি।

তিনি আরো জানান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাইজভাণ্ডার দরবার শরীফের পীর ইন্টারন্যাশনাল পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ’র প্রেসিডেন্ট, বিশ্ববিখ্যাত সূফী হযরত শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী। উদ্বোধক হিসেবে থাকবেন, কক্সবাজার পৌরসভা মেয়র জনাব মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কক্সবাজার-৩ (রামু-সদর) আসনের সাংসদ জনাব সাইমুম সরওয়ার কমল এমপি ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ জনাব আশেক উল্লাহ রফিকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ক্বুরআন সুন্নাহর আলোকে বিষয়ভিত্তিক আলোচনা করবেন দেশের সুফিবাদী প্রখ্যাত আলেম ওলামাগণ।

এতে কক্সবাজারের সকল শান্তিপ্রিয় জনতাকে মাহফিল সফল করতে আহ্বান জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, হাফেজ নুরুল আবছার ইমন ও সচিব, হাফেজ মাওলানা কেরামত আলী।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer