প্রকাশিত: ৩০/০৩/২০২০ ৯:৩৪ পিএম

কায়সার হামিদ মানিক, উখিয়া
উখিয়া উপজেলার ৫ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৭০০ হতদরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। প্রতি পরিবারকে ১০ কেজি করে চাউল দেওয়া হয়। সোমবার সকাল থেকে বিকাল পযর্ন্ত এ ত্রাণ বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নিকারুজ্জামান চৌধুরী,উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জি, সহকারী কমিশনার ভূমি আমিমুল এহসান,উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী প্রমুখ। এ ব্যাপারে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো:নিকারুজ্জামান চৌধুরী বলেন করোনাভাইরাসের কারনে নিম্ন আয়ের মানুষ গুলোর কাজ কর্ম নেই।তাই আমরা হতদরিদ্র পরিবারের মাঝে প্রাথমিক ভাবে ৩ হাজার পরিবারকে চাউল বিতরণ করা হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...