প্রকাশিত: ১০/০২/২০১৯ ১০:১৪ পিএম

নিউজ ডেস্ক:
‘অনিবার্য কারণে’ ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। মূলত বিশ্ব ইজতেমার কারণে এই তিন দিনের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক ও পরীক্ষা নিয়ন্ত্রণ তপন কুমার সরকার।

তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাটি আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। এর ফলে ব্যবহারিক পরীক্ষার সময়ও পিছিয়ে যাবে। এখন ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩ মার্চ। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ৪ থেকে ১০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।

এ বছর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা এক পর্বে চার দিনে হবে। আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে এই ইজতেমা অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...
Single Page Footer