প্রকাশিত: ০৩/০৫/২০২১ ১:৫৬ পিএম

আরাফাত সানী,টেকনাফ::
কক্সবাজারে টেকনাফে ১৪ বছর আগে থেকে পরিবারের কাছ থেকে হারিয়ে যাওয়া হেলেনা আক্তার (মিমিয়া) নামে পটুয়াখালী গলাচিপা উপজেলার মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ মহৎ কাজটি করেছেন টেকনাফের মানসিক রোগীদের জন্য তহবিল (মারোত) নামে গঠিত স্বেচ্ছাসেবামুলক সংগঠন।
সোমবার (৩ মে) সকালে মানসিক রোগীদের তহবিল (মারোত) উদ্যোগে এই মহৎ কাজের অংশ হিসেবে এক মহিলা মানসিক রোগীকে তার বড় ভাই এর নিকট হস্তান্তর করা হয়।

এ সময় মিমিয়া’র বড় ভাই মোঃ ইসহাক ফেদা জানান, এই কঠোর লকডাউন উপেক্ষা করে আমি আমার বোনের খবর পেয়ে আত্মমানবতার টানে সেই পটুয়াখালীর গলাচিপা থেকে টেকনাফে এসেছি, তবে মানবিক সংগঠন (মারোত) আমার বোনসহ আমাকে চিকিৎসা ও যাতায়াতের জন্য আর্থিক সহযোগীতা হাত বাড়িয়ে দিয়েছেন আমি ওনাদেন সংগঠনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন ভুইয়া সঞ্চালনায়, সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
হস্তান্তর প্রক্রিয়ায় কাজটি সম্পাদন করেন সংগঠনের সাখাওত তালুকদার। এ অনারম্বর মারোতে’র ২৯ তম হস্তান্তর অনুষ্ঠান সুসম্পন্ন করায় মারোতের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মারোতের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer