প্রকাশিত: ০২/০৬/২০২২ ১১:১২ এএম

দীর্ঘ দুই ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে জোরপূর্বক বিয়ের উদ্দেশ্যে অপহৃত রোহিঙ্গা কিশোরী কে উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া কিশোরীর নাম শেকুফা (১৮), সে শফিউল্লাহ কাটা ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বুধবার (২ জুন) রাত সাড়ে দশটার দিকে উখিয়ার ৫নং রোহিঙ্গা ক্যাম্পের বালুর মাঠ এলাকা থেকে
ঐ কিশোরীকে অপহরণ চক্রের হাত থেকে উদ্ধার করা হয় বলে টিটিএনকে জানিয়েছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

নাঈম জানান, ” এপিবিএন গোপন সংবাদ পেয়ে উদ্ধার অভিযান চালালে অপহরণ চক্রের সদস্যরা কিশোরীকে রেখে অজ্ঞাত পালিয়ে যায়। উদ্ধার হওয়া কিশোরী বর্তমানে পুলিশ হেফাজতে আছে, তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এ ঘটনায় পরিবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন উল্লেখ করে নাঈম আরো বলেন, অপহরণে জড়িত অভিযুক্তদের আইনের আওতায় আনতে এপিবিএনের তৎপরতা অব্যাহত আছে।

এদিকে শেকুফার পরিবার জানিয়েছে,
গত সোমবার (৩০ মে) রাতে উখিয়ার ফালংখালী শফিউল্লাহকাটা ক্যাম্প থেকে শেকুফা’কে অস্ত্রের মুখে তোলে নিয়ে যায় ক্যাম্প ৫ এর ডি ব্লকের বাসিন্দা জোবায়ের নামের এক রোহিঙ্গা যুবকের নেতৃত্বে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র।

বিয়েতে রাজী না হওয়ায় তাকে তোলে নিয়ে যায় জোবায়ের ও তার সশস্ত্র গ্রুপের সদস্যরা বলে দাবি শেকুফার পরিবারের

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer