প্রকাশিত: ০৮/০১/২০১৯ ২:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক ::
দীর্ঘদিন ধরে ডিটেনশন সেন্টারে আটকা থাকা অন্তত ১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। জেদ্দার শুমাইসি ডিটেনশন সেন্টারে পাঁচ থেকে ছয় বছর ধরে আটকা ছিলেন এই রোহিঙ্গারা। মঙ্গলবার রাত দুইটার দিকে রোহিঙ্গাদের ১৩ সদস্যের এই দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে সোমবার লন্ডন থেকে পরিচালিত মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়, ভুয়া পাসপোর্ট ও কাগজপত্র ব্যবহার করে সৌদি আরবে পাড়ি জমানো কয়েকশ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠানোর জোর প্রস্তুতি নিতে শুরু করেছে রিয়াদ।

শুমাইসি আটক কেন্দ্রে থাকা রোহিঙ্গারা মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে একটি ভিডিও ফুটেজ ও কয়েকটি অডিও রেকর্ড পাঠিয়ে দেয়। এতে রোহিঙ্গা এক যুবককে বলতে শোনা যায়, ‘গত ছয় বছর ধরে তিনি সৌদি আরবে রয়েছেন এবং এখন তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে; যেখানে তিনি অন্যান্য রোহিঙ্গাদের মতো শরণার্থী হবেন।’

এই প্রতিবেদন প্রকাশের একদিন পর মঙ্গলবার রোহিঙ্গাদের প্রথম দলকে বাংলাদেশে ফেরত পাঠাল সৌদি আরব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান বলেছেন, মঙ্গলবার রাত ২টার দিকে ওই রোহিঙ্গারা ঢাকায় পৌঁছেছেন।

তিনি বলেন, তারা রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। তবে তাদের বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের ইমিগ্রেশন পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer