প্রকাশিত: ০৬/০৪/২০২০ ৩:৩৪ পিএম

১১১ বছরের ইতিহাসে এই প্রথম বন্ধ থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা। রোববার (৫ এপ্রিল) আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে নববর্ষের অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ওই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে আব্দুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলার আয়োজনও স্থগিত করার সিদ্ধান্ত নিল আয়োজক কমিটি।

এবার ১১১ বছরে পড়েছে ‘জব্বারের বলীখেলা’ নামের বিখ্যাত কুস্তি প্রতিযোগিতাটি। প্রতি বছর ১২ বৈশাখ বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘির মাঠে এর আয়োজন হয়। বলী খেলাকে ঘিরে থাকে বৈশাখী মেলার আয়োজন। তিনদিন ধরে চলে মেলা। ১৯০৯ সালে প্রথম এই প্রতিযোগিতার প্রবর্তন করেন আব্দুল জব্বার সওদাগর।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...