জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ৭:২৬ এএম

টেকনাফের হ্নীলা ইউনিয়ন ভুমি অফিস যেন কম্পিউটার অপারেটরের কথায় চলছে। তারেক নামের কম্পিউটার অপারেটর বেসরকারী হিসেবে দীর্ঘ অর্ধযুগ ধরে কাজ করছে। সম্প্রতি সে একটু বেপরোয়া হয়ে গেছে লোকজন সুত্র জানায়। তারেক, ভুক্তভোগী লোকজনকের কাছ থেকে রিভিউ মামলা, নামজারী ও খাজানা আদায়ের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
জানাযায়, ২০মে বুধবার ভুক্তভোগী জনৈক জসিম উদ্দিন চৌধুরী হ্নীলা ভুমি অফিসের কম্পিউটার অপারেটর তারেকের বিরুদ্ধে রিভিউ মামলার নামে ৮২হাজার টাকা হাতিয়ে নিয়েছেন মর্মে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে উপস্থিত হয়ে সরাসরি অভিযোগ করেন।
ভুক্ত ভোগীর অভিযোগের প্রেক্ষিতে এসিল্যান্ড মো: রাকিব হাসান চৌধুরী ভুমি অফিসের গোলঘরে অভিযুক্ত কম্পিউটার অপারেটর ও অভিযোগকারীর কথা মন দিয়ে শোনেন। শেষ পর্যন্ত এসিল্যান্ড বিষয়টির একটি সুরাহা দিয়েছেন বলে ভুক্তভোগী জসিম চৌধুরী এ প্রতিবেদককে জানিয়েছেন।
ভুমি অফিস সুত্র জানায়, মো: তারেক ২০১৯ সন থেকে কম্পিউটার অপারেটর হিসেবে (বেসরকারীভাবে) হ্নীলা ইউনিয়ন ভুমি অফিসে কাজ শুরু করেন। জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত সে ঠিকমত সার্ভিস দিয়ে আসলেও পরবর্তী সময়ে বিশেষ করে বর্তমান তহশীলদার যোগদানের পর থেকে তারেকের চরিত্র বদলে যেতে থাকে। রিভিউ মামলা, নামজারী ও খাজানা আদায় করে দেওয়ার কথা বলে সাধারণ লোকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন এমনটি অভিযোগ ভুক্তভোগীদের। তহশীলদারের সাথে বিশেষ সখ্যতা গড়ে তুলে মিলেমিশে ভুমি অফিসকে নিয়ন্ত্রণ করে আসছে।
এদিকে কাঞ্জরপাড়া এলাকার আব্দুল জলিলের কাছ থেকেও রিভিউ মামলার নামে ১লাখ ৩০হাজার টাকা হাতিয়ে নিয়েছেন এই তারেক। এছাড়াও অহরহ লোকজন তার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযুক্ত মো: তারেক বলেন, মামলার নামে টাকা নিয়েছি ঠিক। তবে জসিম চৌধুরীর বিষয়টি সমাধান হয়ে গেছে বলে তিনি দাবী করেন।
ভুুক্তভোগী জসিম উদ্দিন চৌধুরী জানান, মামলার নামে; কাজ করে দিবে বলে হ্নীলা ভুমি অফিসের জনৈক কম্পিউটার অপারেটর মো: তারেক আমার কাছ থেকে ৮২হাজার টাকা নেন। দীর্ঘ ৪মাস গত হয়ে গেলেও সে আমার কাজ করে দেয়নি। এর মাঝে আবার; আজ দিবে কাল করে দিবে বলে বিলম্বিত করতে থাকলে আমি এসিল্যান্ড স্যারকে সরাসরি অভিযোগ করি। তিনি বিষয়টি নিয়ে সেখানকার গোলঘরে বসেন। দরবার বসে তারেককে ভুমি অফিসে না যেতে বলেন। আমার খতিয়ানটি এসিল্যান্ড স্যার নিজেই করে দিবেন বলে আমাকে আশ^স্থ করেছেন।
ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা (তহশীলদার) আক্তারুল ইসলাম সেলিম জানান, তারেক নামের কেউ আমাদের কম্পিউটার অপারেটর নেই। তবে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই কম্পিউটার অপারেটরকে আমি রাখিনি।
এ বিষয়ে জানতে সহকারী কমিশনার (ভুমি) এসিল্যান্ড মো: রাকিব হাসানের মুঠোফোনে একাধিকবার রিং করা হয়। পরে মোবাইলে ক্ষুদে বার্তাও পাঠানো হয়। তিনি রেসপন্স না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে ভুমি সেবা বঞ্চিত ভুক্তভোগী লোকজনের অহরহ অভিযোগতহশীলদার ও কম্পিউটার অপারেটর মো: তারেকের বিরুদ্ধে। তহশীলদার যোগদানের পর থেকে নামজারী মামলাসহ ভুমি সংক্রান্ত সেবা অনেকটা থমকে গেছে। সবকিছুতেই তহশীলদার টাকার অংক বাড়িয়ে দিয়েছেন। লোকজন জানায়, তহশীলদার কম্পিউটার অপারেটর তারেকেকে দিয়েই মোটাংকের টাকার মাধ্যমে লোকজনের ফাইল ক্লিয়ার করেন। অভিযুক্ত তহশীলদার ও কম্পিউটার অপারেটরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।##

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...