প্রকাশিত: ১৮/০২/২০২১ ৪:৫০ পিএম

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফের হ্নীলায় ঔষধ প্রশাষন ও র্যাবের যৌথ অভিযানে ৩টি ফার্মেসী ও ২টি প্যাথলজি সেন্টারকে আট লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ২টি ফার্মেসী থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, বিক্রয় নিষিদ্ধ ও ফিজিশিয়ান স্যাম্পলের ঔষধ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২টা হতে কক্সবাজার ঔষধ প্রশাসনে ঔষধ পরিদর্শক মোহাম্মদ আবুল হাসান ও র্যাব-৪ মিরপুর হেডকোয়ার্টারের এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে যৌথ টিম হ্নীলা চৌমুহনীর পানখালী রোডে অবস্থিত তোফায়েল ফার্মেসীকে লাইসেন্সের মূল কপি না থাকায় এক লক্ষ টাকা, পুরতন বাজার রোডের ফয়সাল মেডিকোকে মেয়াদোত্তীর্ণ, যৌন উত্তেজক, বিক্রয় নিষিদ্ধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে ৪ লক্ষ টাকা, আল্লামা ইসহাক মেডিকোকে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে ৩০ হাজার টাকা এবং চেয়ারম্যান মার্কেটস্থ হ্নীলা ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ টিকা ফ্রিজে সংরক্ষণের দায়ে ১ লক্ষ টাকা ও ভাই ভাই সুপার মার্কেটস্থ হ্নীলা ল্যাব এইড এন্ড প্যাথলজি সেন্টারকে সার্টিফকেট বিহীন টেকনেশিয়ান দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার অপরাধে ২ লক্ষ টাকাসহ সর্বমোট ৮ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফয়সাল মেডিকো ও আল্লামা ইসহাক মেডিকো থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়।
র্যাব হেডকোয়ার্টার ও কক্সবাজার ঔষধ প্রশাসনের যৌথ টিমের এ ভ্রাম্যমান আদালতের অভিযানে সার্বিক সহযোগিতা করেন কক্সবাজার সিভিল সার্জন অফিসের ডাঃ সৌমন বড়ুয়া ও র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ স্টেশনের কমান্ডার বিমান চন্দ্রের নেতৃত্বে র‌্যাবের একটি টিম।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer