প্রকাশিত: ০৫/০২/২০১৭ ৮:২২ এএম


সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥

পানির অপর নাম জীবন আর সে জীবন বাচাঁনোর জন্য প্রতিদিনের ন্যায় হোয়াইক্যংয়ে পানি আনতে যাওয়ার পথে সড়কে যাত্রীবাহী বাস দূঘর্টনায় প্রাণ হারালো পারভীন নামের এক যুবতী। পুলিশ ঘাতক চালক ও বাস আটক করে লাশটি ফাঁড়িতে নিয়েছে।

জানা যায়-৪ ফেব্রুয়ারী রাত ৭টারদিকে টেকনাফ হতে চট্টগ্রামগামী সুগন্ধা সার্ভিসের একটি বাস নোয়াখালী (ব-০৫-০০৬১) বাসটি হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া অতিক্রম করার সময় অসাবধানতাবশত কলসী নিয়ে পানি আনতে যাওয়ার পথে আব্দুল গফুরের মেয়ে পারভীন আক্তার (১৩)কে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায়। এই দূঘর্টনার খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত আইসি এসআই চন্দন সিনহা সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক বাসটি জব্দ করে সাতকানিয়া পূর্ব কাঠগড়ের আহমদ হোছনের পুত্র আনোয়ার হোছন মঞ্জুকে আটক করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ফাঁড়িতে ছিল। #####

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...