প্রকাশিত: ১২/০৬/২০২২ ৮:০৭ এএম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে একটি ডাম্পারের (গাড়ি) ধাক্কায় স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার দুপুরে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছিব্রিজ এলাকার হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজা আক্তার (৬) হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার নুরুল আলমের মেয়ে। সে হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্কুলছাত্রীর বাবা নুরুল আলম জানান, তার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টেকনাফের দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ি হাফিজাকে ধাক্কা দেয়।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, ডাম্পারের ধাক্কায় হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer