উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ১১:৩৪ এএম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে তিনটি সিএনজি (অটোরিকশা) গতিরোধ করে মালামাল লুট ও ড্রাইভারসহ ৮ জনকে অপহরণ করে ডাকাত দল। পরে পুলিশের সহায়তায় ৩ ড্রাইভার ও ১ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় জনতা।

বাকি ৪ যাত্রীকে ডাকাত দল অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায়। ডাকাতের কবলে থাকা ব্যক্তিদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার(২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফ হোয়াইক্যং -শামলাপুর সড়কের কুদুম গুহা নামক স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন শামলাপুর বাজারের সিএনজি সমিতির (লাইন পরিচালক) আব্দুর রহিম।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় হোয়াইক্যং বাজার থেকে শামলাপুরগামী যাত্রীসহ তিনটি সিএনজি কুদুম গুহা নামক স্থানে পৌছঁলে অস্ত্রধারী একটি ডাকাত দল সিএনজি গুলো গতিরোধ করে ড্রাইভারসহ ৮ জনকে অপহরণ করেন। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ মিলে কুদুম গুহা এলাকায় অভিযান পরিচালনা করে ড্রাইভারসহ ৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। বাকি আরও ৪ যাত্রীকে ডাকাত দল গহীন পাহাড়ের ভেতর নিয়ে গিয়েছে।

এ ব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সমিউর রহমান জানান, শামলাপুর গামী যাত্রীসহ তিনটি সিএনজি কুদুম গুহা নামক স্থানে ডাকাতদলের কবলে পড়েছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে উদ্ধার করা গেলেও রাত গভীর হওয়ায় বাকি আর ৪ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer