প্রকাশিত: ০৩/০১/২০১৮ ৯:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩২ এএম

সোয়েব সাঈদ, রামু

পর্যটন নগরীর প্রাণ হোটেল-মোটেল জোন। কিন্তু এখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকায় পর্যটকরা দিনদিন হোটেল-মোটেল জোন বিমুখ হচ্ছে। কয়েকদিনের আকস্মিক বৃষ্টিপাতের কারনে হোটেল-মোটেল জোনের অনেক সড়ক যানবাহন ও পথচারিদের চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। ফলে ইংরেজী নববর্ষের ভর মৌসুমে পর্যটক না পেয়ে এখানের অনেক হোটেল মালিক ও অন্যান্য ব্যবসায়িরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কক্সবাজারের কলাতলীর ব্যস্ততম হোটেল-মোটেল জোনে বুধবার সরেজমিন দেখা গেছে, অনেক সড়কে পানি আর কাঁদা একাকার হয়ে গেছে। এসব সড়কে পর্যটক আসা দূরের কথা, স্থানীয়রাও চলাচলে দূর্ভোগ পোহাচ্ছে। আর এখানকার অনেক হোটেল গত কয়েকদিন ধরে পর্যটক শূণ্য। কেবল যোগাযোগ ব্যবস্থা নয়, পয়ঃনিস্কাশন,পর্যাপ্ত নিরাপত্তা, অসামাজিক কার্যকলাপ সহ হোটেল-মোটেল জোনে সমস্যা-সংকট প্রকট হচ্ছে।

মোহাম্মদীয় গেষ্ট হাউস ও সেন্টমার্টিন রিসোর্ট এর পাশর্^বর্তী জলপরী সড়কে কাঁদায় আটকে যাচ্ছিলো ছোট যানবাহন। পথচারিদেরও চলাচল করতে হচ্ছে কাঁদা মাড়িয়ে। কাঁদাময় এ সড়ক দেখেই এখানকার কোন হোটেলে আসেনি পর্যটকরা। এসড়কের পাশে থাকা আরএম গেষ্ট হাউসের মালিক এমএম নুরুচছাফা জানালেন, তাঁরা নিজেরাও কয়েকদিন এ সড়কে চলাচল করতে গিয়ে চরম দূর্ভোগের শিকার হচ্ছে। ভর মৌসুম থাকার পরও তাই এ কদিন পর্যটকের দেখা মেলেনি হোটেলটিতে। তিনি সড়কটি অবিলম্বে সংস্কার করার জন্য জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...