প্রকাশিত: ১৮/০৩/২০২১ ১১:১০ এএম

বগুড়ায় চারমাথা এলাকায় বিভিন্ন আবাসিক হোটেল অভিযান চালিয়েছে অসামাজিক কার্যকলাপের অপরাধে সাত নারীসহ ৯জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ মার্চ) বিকেল থেকে সন্ধা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও বীর আমির হামজা।

ভারপ্রাপ্ত ইউএনও বীর আমির হামজা জানান, অসামাজিক কার্যকলাপের সংবাদ পেয়ে চারমাথা আবাসিক হোটেলটিতে অভিযান চালানো হয়। সেখানে থাকা ৭ জন নারী এবং দুই যুবককে আইনের ২৯০ ধারায় প্রত্যেকের ২শ’ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া হোটেলের মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও চারমাথা এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে গেলে তারা হোটেলে তালা ঝুলিয়ে চলে যায়। অভিযানে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer