প্রকাশিত: ২৮/০৭/২০১৯ ৭:২৯ এএম , আপডেট: ২৮/০৭/২০১৯ ৭:২৯ এএম

হেলিকপ্টার হুজুর হিসাবে খ্যাত এনায়েত উল্লাহ আব্বাসী ওরফে জৈনপুরী পীরের বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ের জমি দখলের মামলা দায়ের করেছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় এস্টেট অফিসের কানুনগো মোঃ ইকবাল মাহমুদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৭১।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় এস্টেট অফিসের কানুনগো মোঃ ইকবাল মাহমুদের দায়েরকৃত এফআইআর (নং-ডিইও/ঢাকা/এফআইআর/নাঃগঞ্জ/৫৪৯৭/৬৯) সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার মৃত নাছির উল্লাহ আব্বাসীর ছেলে অভিযুক্ত এনায়েত উল্লাহ আব্বাসী (জৈনপুরী পীর), ওবায়েদ উল্লাহ আব্বাসী ও নেয়ামত উল্লাহ আব্বাসী অবৈধ ও বেআইনী ভাবে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হাজিগঞ্জ লেভেল ক্রসিং সংলগ্ন রেললাইনের পূর্ব পাশের গোদনাইল মৌজার সি.এস ও এস.এ দাগ ১৭৯০, ১৭৯১, ১৭৯২, ১৮২২, ১৮২৪, ১৮২৫, ১৮২৬, ১৮২৮, ১৮২৯ ও ১৮৩০ নং দাগের রেলওয়ের ভূমিতে অবৈধভাবে মাটি ভরাট করে সেমিপাকা কাঠামো নির্মাণ করছেন। তাদের এই অবৈধভাবে কাঠামো নির্মাণ কাজে স্থানীয়ভাবে বাধা প্রদান করা হলেও তারা বাধা উপেক্ষা করে অবৈধভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও এক বছর পূর্বে তারা রেলওয়ের ভূমিতে অবৈধভাবে টিনশেড মার্কেট নির্মাণ করেছেন। সরকারী রেলওয়ে সম্পত্তি দখল ও আত্মসাৎ এর অপরাধে দন্ডবিধি অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের করার অনুরোধ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী অভিযোগ করেন, ভন্ড পীর এনায়েত উল্লাহ আব্বাসী ওরফে জৈনপুরী পীর ও তার ভাইদের অত্যাচারে পাঠানটুলীসহ আশেপাশের এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা অবৈধভাবে রেলওয়ের জমি বালি ভরাট করার ফলে পূর্ব পাঠানটুলী ও পানিরকল এলাকা অধিকাংশ সময় জলাবদ্ধ হয়ে থাকে। সামান্য বৃষ্টিপাত হলে এলাকার অনেকের বসতঘর পর্যন্ত পানিতে তলিয়ে যায়। এছাড়াও জৈনপুরী পীর রেলওয়ের জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণ করে প্রতিমাসে মোটা অংকের ভাড়া আদায় করছে। তাদের এসব অপকর্মের বিরুদ্ধে কথা বলাতে এনায়েত উল্লাহর তৈরী করা লাঠিয়াল বাহিনীর হাতে এলাকার অনেকেই নাজেহাল হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ জানান, এনায়েত উল্লাহ আব্বাসী ওরফে জৈনপুরী পীরের বিরুদ্ধে সরকারী জমি দখলের মামলা নেওয়া হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...