প্রকাশিত: ২৫/০২/২০২২ ৯:১৯ পিএম

মহা ধুমধাম ও নাচেগানে চলছিল বিয়ের আয়োজন। এদিকে বর পক্ষকে বরণ করে নিতে বিশাল প্যান্ডেল সাজিয়ে প্রস্তুত কনে পক্ষ। বর কনেকে নিতে আসছে হেলিকপ্টার চড়ে। এ নিয়ে বেজায় উৎসুক এলাকাবাসী। শেষ পর্যন্ত বর হেলিকপ্টারে আসলেও বাল্য বিয়ের অভিযোগে বিয়ে পন্ড করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। ফলে হেলিক্পটারে চড়ে বউ নিয়ে বাড়ি ফেরা হলো না বর শাহজালালের। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নেত্রকোনার পূর্বধলা উপজেলার পূর্বধলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন বিয়ের আয়োজনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কিছুদিন আগে নেত্রকোণার পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামের প্রবাসী বাবুল তালুকদার ও মা দুবাই প্রবাসী সুমী আক্তারের মেয়ের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মোঃ আলেক মিয়ার ছেলে ব্যবসায়ী মো. শাহজালালের সঙ্গে বিয়ে ঠিক হয়। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ নির্ধারন হয় আজ শুক্রবার। বিয়ের আয়োজনের জন্য স্থান নির্ধারণ করা হয় উপজেলার রাজপাড়াস্থ পূর্বধলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন।

মায়ের অসুস্থাতার কারন উল্লেখ করে বিয়েতে বর আসলেন হেলিপ্টারে চড়ে। নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয় পুলিশ। পরে বাল্য বিয়ে হচ্ছে মহা ধুমধামে এমন খবরে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল। পরে উপজেলা নির্বাহী অফিসার মেয়ের মায়ের দেওয়া জন্ম নিবন্ধন সনদটি যাচাই করে তা অনলাইনে পাননি এবং যাচাই করে দেখতে পান মেয়ের ১৮বছর পুর্ন হয়নি। পরে মেয়ের বিয়ের বয়স পুর্ণ না হওয়ায় বাল্য বিয়ের অপরাধে বর ও মেয়ের মায়ের মুচলেকা নিয়ে বিয়ে পন্ড করে দেন

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...