প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০৮/০১/২০২৫ ৮:৩৮ পিএম

হেফাজতে ইসলাম বাংলাদেশ’র কক্সবাজার জেলায় নতুন আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সাংগঠনিক উইং। কক্সবাজারের প্রবীণ ও তরুণ আলেমদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এতে আহবায়ক হয়েছেন কক্সবাজারের বরণ্য আলেম, ধাউনখালী খলিলিয়া ছিদ্দিকিয়া ফয়জুল উলুম মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ মুসলিম। তার সাথে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন তারুণ্যদীপ্ত আলেম ও জেলার খ্যাতনামা ইসলামী রাজনীতিবিদ মাওলানা মোহাম্মদ ইয়াছিন হাবিব।

হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নির্দেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক উইং’র সদস্য ও যুগ্ম-মহাসচিব আল্লামা জুনাইদ আল হাবিব, যুগ্ম-মহাসচিব আল্লামা আজিজুল হক ইসলামাবাদী, সংগঠন সচিব মুফতি বশিরুল্লাহর স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন ও অনুমোদন করা হয় বলে জানিয়েছেন মাওলানা ইয়াছিন হাবিব।

২০২৪ এর জুলাই-আগষ্টে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক ও সামাজিক পটপরিবর্তনে ইসলামী শক্তির সুদৃঢ় ঐক্য ও সাংগঠনিক তৎপরতা বেগবান করার লক্ষ্যে সময়োপযোগী এ কমিটি অনুমোদন দেয়া হয় বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

২ জানুয়ারি স্বাক্ষরিত কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক হাফেজ ছালামত উল্লাহ, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা কেফায়েত উল্লাহ, মাওলানা আবু বক্কর, মাওলানা মো. আনোয়ার, হাফেজ আবদুল হক, মাওলানা আবছার উদ্দিন।

সদস্য হিসেবে আছেন, মাওলানা মোহসিন শরীফ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হাফেজ কামাল আহমেদ, মাওলানা আহসান উল্লাহ, মাওলানা আবু মুছা, মাওলানা সোলাইমান, মাওলানা জামালুল আনোয়ার, হাফেজ শামশুল হক, মাওলানা হাফেজ মুবিনুল হক, মাওলানা এমদাদ উল্লাহ, মাওলানা কেফায়েত উল্লাহ, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা নুর আহমদ, মাওলানা এমদাদুল্লাহ হাসান, মাওলানা মোস্তফা নুরী, মাওলানা আবুল বশর, মাওলানা শওকত ওসমান কুতুবী, মাওলানা হাফেজ আবুল মনজুর, মাওলানা মনজুর এলাহী, মাওলানা সায়েম হোসেন চৌধুরী, মাওলানা রেজাউল করিম আফজাল ও মাওলানা মনির উল্লাহ প্রমূখ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...