প্রকাশিত: ১২/১২/২০২০ ৮:৫৯ এএম

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের এইচডিইউতে (হাই-ডিপেন্ডেন্সি ইউনিট) চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর অবস্থার আরও অবনতি হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেব হুজুরের অবস্থার আরও অবনতি হয়েছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়ার চেয়েছেন স্বজনরা।

এর আগে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে এইচডিইউতে নেয়া হয়। নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান। গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। নূর হোসাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায়।

গত ১৫ নভেম্বর গঠিত হেফাজতের নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব পান কাসেমী। কমিটির আমির নির্বাচিত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer