প্রকাশিত: ২৯/১১/২০২১ ৮:৩৫ পিএম

হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সাজিদুর রহমান। তিনি এর আগে সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলেন।

সোমবার (২৯ নভেম্বর) ঢাকার একটি মাদ্রাসায় তাৎক্ষণিক বৈঠকে বসেন হেফাজত নেতারা। সেখানে সবার সম্মতিক্রমে সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। বর্তমানে হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার আমিরের দায়িত্বেও রয়েছেন তিনি।

হেফাজতের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়ম অনুয়ায়ী সংগঠনের শূন্যপদ পূরণ করতে আমরা তাৎক্ষণিকভাবে শুরা কমিটির বৈঠক করে এই সিদ্ধান্ত নেই। সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে সাজিদুর রহমানকেই সবাই মহাসচিবের দায়িত্ব নিতে অনুরোধ জানান।

এর আগে সকালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজত ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বাদ এশা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার ইমামতি করেন হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। পরে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় মখবরায়ে জামেয়া কবরস্থানে হেফাজত মহাসচিবকে দাফন করার কথা রয়েছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer